...|...|...

বিশ্ব

বিমানবন্দর থেকে আটক ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৫
Shares
বিমানবন্দর থেকে আটক ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে

অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজিপি) পূর্বঘোষিত বিক্ষোভের ঠিক আগে নাটকীয়ভাবে বিমান থেকে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করেছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণকারী একটি বিমানের ভেতর প্রবেশ করে তাকে আটক করা হয়।

সিজিপির পরিকল্পিত এই বিক্ষোভের আগে দলের অন্য সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রানকাকে সাথে নিয়ে দিল্লি পৌঁছান অভিজিৎ দীপকে। পুলিশ বিমানটিতে ওঠার পরপরই তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভ করেন।

অভিজিতের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে তীব্র হট্টগোল চলছে এবং সিজিপির সদস্যরা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েছেন। তারা পুলিশকে প্রশ্ন করেন যে, যাত্রীদের বিমান থেকে নেমে যাওয়ার মতো সময়টুকুও কেন অপেক্ষা করা হলো না। ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে অভিজিৎকে বলতে শোনা যায়, আপনারা তো আমরা বাইরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেফতার করুন, আমরা কাউকে ভয় পাই না।