ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) প্রধান অভিজিৎ দিপকে।
শনিবার (১০ অক্টোবর) নির্ধারিত বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে বিমানযোগে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লিখেছেন, আমাদের বিক্ষোভ শুরুর আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি অচল করে দেওয়ার পদক্ষেপ শক্তির লক্ষণ নয়; বরং এমন নেতার লক্ষণ, যিনি নিজের জনগণকেই ভয় পান।


