...|...|...

সারাদেশ

বিদায়বেলায় শাহজালালের মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেট প্রতিনিধি
আপডেট: ২ দিন আগে
বিদায়বেলায় শাহজালালের মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি: সংগৃহীত

শাহজালাল (র.) মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে আরও ৫ লাখ টাকা দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

তিনি সোমবার এই ফান্ডের সাথে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

 তিনি বলেন, হযরত শাহজালাল (র.) এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখের সাথে আরো ৫ লাখ টাকা দিয়েছেন। এটা সহ বর্তমানে টাকার পরিমাণ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ জন। এটা ওই সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হইছে।

গত রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয় ।