চুয়াডাঙ্গার দামুড়হুদায় রুদ্রনগর গ্রামে মাঠে চাষাবাদের সময় নাজমুল (৩২) নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নাজমুল কৃষি জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

