...|...|...

সারাদেশ

শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, অভিযুক্তকে গণপিটুনি

বগুড়া প্রতিনিধি
আপডেট: ১৪ ঘণ্টা আগে
শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, অভিযুক্তকে গণপিটুনি

ছবি : সংগৃহীত

বগুড়ার মালগ্রাম এলাকায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মালগ্রামের বেলতলা,সবুজ বাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আটক করেছে।

অভিযুক্তের নাম আব্দুল আলিম (৪৯)। তার বাড়ি শাজাহানপুর উপজেলার তারোইদ গ্রামে। তিনি বগুড়া শহরের সবুজবাগ এলাকার ‘জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষক।।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি মাদরাসার কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। এ সময় শিক্ষক আব্দুল আলিম তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে শিক্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্তকে উদ্ধার ও আটক করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী শিশু ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আব্দুল আলিমকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।