...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৭
Shares
প্রধানমন্ত্রীর সাথে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাথে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দেশের আটটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থী ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে হাতে-কলমে আইন শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং ‘Cyber Security Awareness’ শীর্ষক দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

ইন্টার্নদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।