...|...|...

সারাদেশ

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনতার সাথে প্রধানমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ৮:০৯
Shares
প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনতার সাথে প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনতার সাথে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে পথে দলীয় নেতাকর্মীদের দেখে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এ সময় উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় ও হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরে বিকেল সোয়া ৪টার দিকে জেটি এলাকা থেকে বের হয়ে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখে গাড়ি থেকে নেমে তাদের সাথে মিশে যান তিনি। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সাথে কুশল বিনিময় করেন।

মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।