...|...|...

রাজনীতি

আওয়ামী লীগ-জামায়াত মিলে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: রাশেদ খাঁন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৫
Shares
আওয়ামী লীগ-জামায়াত মিলে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, ১৯৯৬ সালের মতো দুই দল মিলে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। ওই পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে কি না, জানতে চাইলে রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের উস্কানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।