...|...|...

জাতীয়

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, দুপুর ১:০০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৬
Shares
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সন্তানদের প্রতি যত্নশীল হওয়া তাদের দায়িত্ব। তবে মেয়েদের ঘরে আটকে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, অন্যায়ের শিকার হলে চুপ না থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কন্যাশিশুদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু তাঁদের পরিবার নয়, দেশের অগ্রগতিও জড়িত।