...|...|...

সারাদেশ

ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪০
Shares
ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।
 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে ট্রেনের ঠ বগি লাইনচ্যুত হয়। এতে বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে টিটি রাসেল চালককে অবহিত করলে মহেড়া স্টেশনের কাছে থামান। তবে এ দুর্ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।

মহেড়া রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার রকিবুলহাসান জানান, ট্রেনেট ঠ বগি লাইনচ্যুত হয়েছে। এজন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট এবং ঠ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেয়া হবে। তবে দুর্ঘটনার কারণে টাঙ্গাইল এবং যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকা আছে বলে জানান।