...|...|...

বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে হরমুজে তেল পাচারের অভিযোগ ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, রাত ৯:৫২
Shares
ট্রাম্পের বিরুদ্ধে হরমুজে তেল পাচারের অভিযোগ ইরানের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে তেল পাচারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে দায়ী করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। তাঁর অভিযোগ, ওমানের উপকূলীয় এলাকায় তেল পাচারে ‘দুষ্কৃতকারীদের’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ইসনার (আইএসএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি রেজাই এ কার্যক্রমের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেন্টকমের (সেন্ট্রাল কমান্ড) কমান্ডারের সংশ্লিষ্টতারও অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

রেজাইয়ের দাবি, ট্রাম্প নিয়মিত হরমুজ প্রণালী উন্মুক্ত থাকার কথা বললেও বাস্তবে সেখানে তেল পাচারের কার্যক্রম চলছে। তাঁর ভাষায়, প্রণালীটি ইরানের নিয়ন্ত্রণে এবং এর ব্যবস্থাপনাও ইরান করছে।

রেজাই আরও অভিযোগ করেন, ছোট নৌযান ব্যবহার করে বড় তেলবাহী ট্যাঙ্কারে তেল স্থানান্তর করা হচ্ছে। তাঁর দাবি, ইরান প্রতি রাতেই এসব নৌযানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।