সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে মিরপুর টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। শরীফুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেনের দল। ফলে সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এদিকে সিলেটে সকাল থেকেই ছিল শীতের আমেজ। আকাশ মেঘে ঢাকা থাকায় দেখা মেলেনি রোদের। হালকা শীতল আবহাওয়ার মধ্যেই মাঠে প্রস্তুতি চালিয়ে গেছেন দুই দলের ক্রিকেটাররা।
বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।


