...|...|...

খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২০
Shares
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর মাঠে দেখা যাবে না ৪১ বছর বয়সী এই মহাতারকাকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

রোনালদো জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পর্তুগালের বিখ্যাত সাত নম্বর জার্সিটি তিনি তুলে রাখবেন। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন সৌদি ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড।

পর্তুগালের জার্সিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে খেলেছেন রোনালদো। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ২৩৪ ম্যাচ খেলে করেছেন ১৪৬ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড দুটোই তাঁর দখলে। তাঁরই নেতৃত্বে ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জিতেছিল পর্তুগাল।