...|...|...

রাজনীতি

চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৮:১৯
Shares
চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে এনসিপির সপ্তাহব্যাপী গণসংযোগ শুরুর পূর্বে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সাংবাদিক ও বিরোধীদলের ওপর দমনপীড়ন চলছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চাইলে দেশে কোনো গণমাধ্যমের স্বাধীনতা নেই।