...|...|...

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির গণবিক্ষোভের ডাক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১:২৫
Shares
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির গণবিক্ষোভের ডাক

গণবিক্ষোভের ডাক এনসিপির। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল।

বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সাথে সমঝোতা করে রাষ্ট্র পরিচালনা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনের পর মানুষের সমস্যা বেড়েছে। অথচ এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না।