...|...|...

রাজনীতি

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।

 শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নাম ও পদ জানিয়েছে দলটি।

ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও মাওলানা আশরাফ মাহাদী।