...|...|...

বিশ্ব

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৪৩

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২০
Shares
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৪৩

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪৩ জন। শনিবার (১৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানান, মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবরের হালনাগাদের পর নিহতের সামগ্রিক তালিকায় আরও ৬৭ জনের নাম যুক্ত করা হয়েছে। তাদের মৃত্যুর তথ্য যাচাই ও নথিপত্র সম্পন্ন হওয়ার পর এ সংখ্যা যুক্ত করা হয়।

এদিকে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৫১১ জন নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন। এ সময় ধ্বংসস্তূপসহ বিভিন্ন স্থান থেকে আরও ৮৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।