...|...|...

বিশ্ব

ইসরায়েলি হামলায় গাজায় নৌ-পুলিশের ক্যাপ্টেন নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ৮:১৮
Shares
ইসরায়েলি হামলায় গাজায় নৌ-পুলিশের ক্যাপ্টেন নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নৌ-পুলিশের এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ বিকেলে রাফাহর আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ চৌকিতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে নৌ-পুলিশের ক্যাপ্টেন আব্দুল-জাওয়াদ হাতেম জুদা (৩৭) নিহত হন।

এর আগে দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলি ড্রোনের আঘাতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলে অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং আরেকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েল পুলিশ বাহিনীকে উদ্দেশ্যমূলকভাবে