...|...|...

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৬
Shares
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা নুরুন্নবী ওরফে রতন। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে জয়পুরহাটের আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।

গ্রেফতার নুরুন্নবী ক্ষেতলাল উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে। তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করা হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অংশ হিসেবে নুরুন্নবী বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ও যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।