...|...|...

রাজধানী

কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৫

ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কলাবাগানের কাঁঠালবাগান এলাকার ১০ তলা কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।