ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)-এর সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।


