বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থার দৌড়ে আবারও চমক দেখিয়েছে এশিয়ার দেশগুলো। গণিত, বিজ্ঞান ও পাঠ দক্ষতায় ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে এশিয়ার সেরা শিক্ষাব্যবস্থার তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-এর পিআইএসএ মূল্যায়নের সমন্বিত স্কোর অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে। ওইসিডির তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকায় পূর্ব এশিয়ার দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে।
তালিকায় সিঙ্গাপুরের পিআইএসএ সমন্বিত স্কোর ১ হাজার ৬৭৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যাকাও এসএআর, যার স্কোর ১ হাজার ৬০৫।
তৃতীয় স্থানে রয়েছে জাপান। দেশটির স্কোর ১ হাজার ৫৯৯। একই স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে তাইওয়ান।
এশিয়ার সেরা শিক্ষাব্যবস্থার তালিকা:
১. সিঙ্গাপুর — ১,৬৭৯
২. ম্যাকাও এসএআর — ১,৬০৫
৩. জাপান — ১,৫৯৯
৪. তাইওয়ান — ১,৫৯৯
৫. দক্ষিণ কোরিয়া — ১,৫৭০
৬. হংকং এসএআর — ১,৫৬০
৭. ভিয়েতনাম — ১,৪০৩
৮. ইসরায়েল — ১,৩৯৭
৯. তুরস্ক — ১,৩৮৫
১০. ব্রুনেই — ১,৩১৭
বিশেষজ্ঞদের মতে, সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় মানসম্মত শিক্ষক প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।


