...|...|...

বিশ্ব

ইসরায়েলের নির্বাচনে ১৬ লাখের বেশি ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৪
Shares
ইসরায়েলের নির্বাচনে ১৬ লাখের বেশি ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর দল

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সংসদ নির্বাচনে ১৬ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৪৭ মিনিট (জিএমটি) পর্যন্ত গণনা করা ভোটে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, গণনা করা বৈধ ভোটের ২২ দশমিক ২৪ শতাংশ পেয়েছে লিকুদ। আগের হিসাবে দলটির ভোট ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ ভোট, যা আগের হিসাবে ছিল ১৫ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, ৮ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ফিলিস্তিনি-ইসরায়েলি জয়েন্ট লিস্ট। দলটির সামান্য পেছনে রয়েছে নাফতালি বেনেটের দল, যারা পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

নির্বাচনে প্রায় ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন।

তবে ভোট গণনা এখনো চলমান। ফলে প্রকাশিত এই ফলাফল প্রাথমিক এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।