...|...|...

বিশ্ব

ইরানের প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’, তেহরান সংকটে পড়েছে বললেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৮
Shares
ইরানের প্রস্তাব ‘অগ্রহণযোগ্য’, তেহরান সংকটে পড়েছে বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত চুক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে সংকটে রয়েছে এবং কোনো আয় করতে পারছে না। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেনেসি সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাবিত চুক্তি তিনি চান না। তার ভাষায়, ইরান ‘ধুঁকছে—তাদের কোনো আয় হচ্ছে না’।

ট্রাম্প বলেন, ‘তারা নিজেরাই নিজেদের সংকটে ফেলেছে। আমরা সামরিক ইতিহাসের সর্ববৃহৎ অবরোধ ব্যবস্থা গড়ে তুলেছি—এটি ইস্পাতের দেয়ালের মতো।’

ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে চাওয়ার কারণেই দেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয় এবং গত রাতে ২৯টি জাহাজ এটি অতিক্রম করেছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়েও উদ্বেগ তৈরি করেছে।