...|...|...

বিশ্ব

২৫০ ইউক্রেনীয় সেনার লাশ ফেরত দিল রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১২:৫২
Shares
২৫০ ইউক্রেনীয় সেনার লাশ ফেরত দিল রাশিয়া

ছবি: সংগৃহীত

যুদ্ধে নিহত ২৫০ ইউক্রেনীয় সেনার লাশ কিয়েভের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। এর বিনিময়ে ২২ রুশ সেনার লাশ পেয়েছে মস্কো। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের যুদ্ধবন্দিদের ব্যবস্থাপনাবিষয়ক সমন্বয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে ফেরত পাওয়া ২৫০টি লাশই ইউক্রেনের সামরিক সদস্যদের।

লাশগুলোর পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাবেন ইউক্রেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞরা। এ জন্য লাশগুলো বিশেষায়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নেওয়া হবে।

এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউক্রেনের একাধিক সরকারি ও নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবন্দিদের ব্যবস্থাপনাবিষয়ক সমন্বয় সদর দপ্তর, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা, সশস্ত্র বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ন্যায়পাল কার্যালয় এবং রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটিও লাশ ফেরত আনার প্রক্রিয়ায় সহায়তা করেছে।

অন্যদিকে রাশিয়ার আইনপ্রণেতা শামসাইল সারালিয়েভও দুই দেশের মধ্যে নিহত সেনাদের লাশ বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরও এক দফা যুদ্ধে নিহত সেনাদের লাশ বিনিময় সম্পন্ন হলো।