...|...|...

বিশ্ব

কুয়েতের ড্রোন হামলার দায় অস্বীকার ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ৩:০৪
Shares
কুয়েতের ড্রোন হামলার দায় অস্বীকার ইরানের

ছবি: সংগৃহীত

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওই হামলায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে এ দাবি করেন আরাঘচি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ফোনালাপে আরাঘচি কুয়েতে ড্রোন হামলার পেছনে তেহরান জড়িত—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন।

একই সাথে হামলার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্তে অংশ নিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কুয়েতের ওই হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত এবং আরও দুই ব্যক্তি আহত হন। তবে হামলার দায় ইরান অস্বীকার করে আসছে।