যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সাথে যুদ্ধে জড়াতে ইসরায়েল মিথ্যা দাবি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর এই অভিযোগ করলেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শাহরারা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইসরায়েল এমন সব দাবি ছড়াচ্ছে, যার উদ্দেশ্য ওয়াশিংটনকে আবারও তেহরানের সাথে সংঘাতে টেনে আনা। সাক্ষাৎকারটি পরে তার টেলিগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।
তবে ঠিক কোন দাবিগুলোর কথা তিনি বলছেন, তা স্পষ্ট করেননি ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
এরই মধ্যে কুয়েতে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ওই হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। তবে হামলায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন আরাঘচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান কূটনৈতিক আলোচনায় অংশ নিতে প্রস্তুত। একই সাথে দেশটি নিজেদের রক্ষায়ও প্রস্তুত রয়েছে।


