অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ‘রিলেশনশিপ অফিসার টু অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে (২২ নভেম্বর) আবেদন শুরু হয়েছে, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
বিভাগের নাম: হোম লোন
পদের নাম: রিলেশনশিপ অফিসার টু অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২-৬ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।


