পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, বিজ্ঞান বা টেক্সটাইল বিষয়ে হলে অগ্রাধিকার দেয়া হবে)।
অন্যান্য যোগ্যতা: আমদানি ক্রয়ে (এলসি, ইনকোটার্মস এবং কাস্টমস ক্লিয়ারেন্স ডকুমেন্টেশন) দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। সোর্সিং, টেন্ডারিং এবং কন্ট্রাক্টিং সহ স্থানীয় ও আন্তর্জাতিক ক্রয় পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ক্রয় বা সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


