জনবল নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট হেড, এমআইএস অ্যান্ড সিপিভি পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন শুরু হয়েছে ২২ নভেম্বর থেকে। আবেদন শেষ হবে ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিট হেড, এমআইএস অ্যান্ড সিপিভি
বিভাগ: রিটেইল আইআরএম (এভিপি-এসএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জ্ঞান। গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহক ব্যবস্থাপনার সক্ষমতা। কম্পিউটার ব্যবহারে অত্যন্ত দক্ষ; বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে পারদর্শী।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

