...|...|...

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৩
Shares
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৪ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি একরামুল হোসাইন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়েছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে দুর্ঘটনাস্থলে তার সাথে থাকা সরকারি পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে। সেটি থেকে তার নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।