...|...|...

খেলা

সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৫
Shares
সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান

সাদমান ইসলাম। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ১০৫ রান করে জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। তার দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে ঠেলে দিয়ে দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ২২০ বলে পূর্ণ হয় তার সেঞ্চুরি।

তবে শতক পূর্ণ করার পরও ইনিংস বেশি দূর এগিয়ে নিতে পারেননি সাদমান। ২৩৪ বল খেলে ১০৫ রান করে জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন তিনি। তার ইনিংসে ছিল ১১টি চার। বাংলাদেশের সংগ্রহ ৮০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২৯।

দীর্ঘদিন পর টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন সাদমান। ১৭ ইনিংস পর সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শতক পেয়েছিলেন এই ওপেনার। তার প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২১ সালে।