এসময় অসাবধানতাবশত গ্রেনেডটি আল মামুনের পায়ে এসে পড়লে মারাত্মক জখম হন তিনি। সহকর্মীরা উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ পরিস্থিতিতে নতুন করে পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে আরও ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। অন্যদিকে, নাওজোর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এরপরও শ্রমিকেরা সড়ক ছেড়ে যাননি।


