...|...|...

জাতীয়

রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, রাত ১০:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৫
Shares
রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববারের বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এ ছাড়া দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।