...|...|...

খেলা

যে কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, বিকেল ৩:১৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩১
Shares
যে কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া

ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। এমন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দেশটির কিংবদন্তি উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া। 

অনেকেই প্রত্যাশা করেছিলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে উপস্থিত থাকবেন তিনি। তবে ফাইনালের ২৪ ঘণ্টা আগে ডি মারিয়া নিশ্চিত করেছেন তিনি স্টেডিয়ামে উপস্থিত থাকছেন না। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এটুফোর-কে দেওয়া বক্তব্যে তিনি জানান, জাতীয় দলের বর্তমান পরিবেশ ও প্রস্তুতিতে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চান না বলেই যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ডি মারিয়া বলেন, আমি চাই না জাতীয় দলের বর্তমান পরিবেশে কোনো বিঘ্ন ঘটুক। এই দলটি ধাপে ধাপে নিজেদের যোগ্যতায় ফাইনালে উঠেছে। এই মুহূর্তে পুরো মনোযোগ বর্তমান খেলোয়াড়দের ওপরই থাকা উচিত।

৩৮ বছর বয়সী এই তারকা জানান, দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সাথে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার বিশ্বাস, ফাইনালের আগে দলের শান্ত পরিবেশ এবং মনোযোগ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।