রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে বসিলা ব্রিজ এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাংয়ের সাব্বির গ্রুপের সাথে অন্য একটি গ্রুপের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
কী কারণে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


