...|...|...

সারাদেশ

মুন্সিগঞ্জে ৯৫ পিস ব্যাটারিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
মুন্সিগঞ্জে ৯৫ পিস ব্যাটারিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জে ৯৫ পিস ব্যাটারিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার। ছবি: টাইমস টুডে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার ব্যাটারি চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৫ পিস অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ (৩৩), আল্লাম শেখ (৩৬), মো. সাজিব ফকির (২৯)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল মাওয়া ঘাট এলাকায় একটি গ্যারেজের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজে থাকা অটোরিকশার ৯৫ পিস পুরাতন ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। একইসাথে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, সাব ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।