...|...|...

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় থাকবেন খলিলুর রহমান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৯:৫২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১:১০
Shares
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের সময় ঢাকায় থাকবেন খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। তার সফরের সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঢাকায় থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় আসবেন খলিলুর রহমান। তিনি ৬ থেকে ৯ ডিসেম্বর ঢাকায় অবস্থান করার কথা রয়েছে।

আশা করা হচ্ছে, আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর শেষে তিনি ঢাকা ছাড়বেন।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।

কাগজে-কলমে দুই দিনের সফর হলেও আনোয়ার ইব্রাহিম ১২ থেকে ১৩ ঘণ্টার মতো ঢাকায় অবস্থান করার কথা। ৭ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে তার। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম।