...|...|...

জাতীয়

এখন জনগণ, দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কথা বলার সময়: তথ্য প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৪
Shares
এখন জনগণ, দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কথা বলার সময়: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

এখন জনগণ, দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কথা বলার সময় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একজন গণহত্যাকারীর বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই তাকে দেশে ফিরতে হবে। তিনি কীভাবে আসতে চান, তার চেয়ে দেশে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

নারীদের অগ্রগতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, নারীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।

ওয়েজ বোর্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড নিয়ে কাজ করছে সরকার। প্রতিষ্ঠানগুলো ওয়েজ বোর্ড অনুসরণ করলে সবাই উপকৃত হবে।

একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনেই তার বিচার হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার গ্রহণ করবে, এমন চিন্তা হাস্যকর।