...|...|...

বিশ্ব

মার্কিন নাবিকদের ঘুমিয়ে থাকার সুযোগে ২ তেলবাহী জাহাজ নিয়ে গেল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৮
Shares
মার্কিন নাবিকদের ঘুমিয়ে থাকার সুযোগে ২ তেলবাহী জাহাজ নিয়ে গেল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে আটক হওয়া দুটি ইরানি তেলবাহী জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে ইরান।

আল-জাজিরার প্রতিবেদনে তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ দাবি করেছেন।

শাহরাম ইরানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী জাহাজ নিয়ে গিয়েছিল। তবে তাদের নাবিকেরা ঘুমিয়ে থাকার সময় আমাদের বাহিনী জাহাজ দুটিতে উঠে সেগুলো ফিরিয়ে নিতে সক্ষম হয়।’

তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজমালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তবে কথিতভাবে জাহাজ দুটি কখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যায় এবং কখন ইরান সেগুলো ফিরিয়ে নেয়, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইরানের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।