ফুটবলে গোল কিংবা শিরোপা জয়ের পাশাপাশি খেলোয়াড়দের বয়স, মাঠের পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনাও নির্ধারণ করে তাদের বাজারমূল্য। সেই হিসাবে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সবার ওপরে উঠে এসেছেন এনজো ফার্নান্দেজ। ১২ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে বিশ্বের সর্বোচ্চ মূল্যায়নের ফুটবলারদের তালিকায় ১১তম স্থানে রয়েছেন চেলসির এই মিডফিল্ডার। তার পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, নিকো পাজসহ আরও কয়েকজন তারকা।
টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত ট্রান্সফার র্যাংকিংয়ে খেলোয়াড়দের বাজারমূল্যের এই চিত্র উঠে এসেছে। তালিকা অনুযায়ী, দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে এনজোর চেয়ে এগিয়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। তার বাজারমূল্য ১৩ কোটি ইউরো। অন্যদিকে, এনজোর মূল্য ১২ কোটি ইউরো এবং হুলিয়ান আলভারেজের ১১ কোটি ইউরো। কোমোর হয়ে খেলা আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড নিকো পাজের বাজারমূল্য ধরা হয়েছে ৮ কোটি ইউরো।
বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের ফুটবলারদের তালিকায় এনজোর সমান মূল্যায়ন পেয়েছেন আরও পাঁচজন খেলোয়াড়। তারা হলেন ইয়ান দিওমান্দে, দেজিরে দুয়ে, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স ও ডেক্লান রাইস। সবার বাজারমূল্যই ১২ কোটি ইউরো।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি ১৫ ফুটবলারের তালিকাতেও একাধিক আর্জেন্টাইন খেলোয়াড় রয়েছেন। ৮ কোটি ৫০ লাখ ইউরো বাজারমূল্য নিয়ে সপ্তম স্থানে আছেন লাউতারো মার্তিনেজ। ৮ কোটি ইউরো মূল্যায়নে নবম স্থানে রয়েছেন নিকো পাজ। এ ছাড়া ৭ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে ১৪তম অবস্থানে আছেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের ফুটবলারদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। দুজনের বাজারমূল্যই ২২ কোটি ইউরো। ২০ কোটি ইউরো মূল্যায়ন নিয়ে তৃতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে।
এরপর ১৮ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে চতুর্থ স্থানে মাইকেল ওলিসে। জুড বেলিংহামের মূল্য ১৬ কোটি ইউরো এবং পেদ্রির ১৫ কোটি ইউরো। অন্যদিকে, জোয়াও নেভেস, খিচা কাভারাস্কেলিয়া ও ভিতিনহার প্রত্যেকের বাজারমূল্য ১৪ কোটি ইউরো।
ভিনিসিয়ুস জুনিয়রের বাজারমূল্য ১৩ কোটি ইউরো। তার পরের অবস্থানে ১২ কোটি ইউরো মূল্যায়ন নিয়ে রয়েছেন এনজো ফার্নান্দেজসহ ছয়জন ফুটবলার। এ ছাড়া ১১ কোটি ইউরো বাজারমূল্য নিয়ে তালিকায় আছেন হুলিয়ান আলভারেজ, রায়ান শেরকি, ফেরমিন লোপেজ, কোল পালমার ও বুকায়ো সাকা।
বিশ্বের সর্বোচ্চ বাজারমূল্যের ফুটবলারদের তালিকা
লামিনে ইয়ামাল — ২২ কোটি ইউরো
আর্লিং হলান্ড — ২২ কোটি ইউরো
কিলিয়ান এমবাপ্পে — ২০ কোটি ইউরো
মাইকেল ওলিসে — ১৮ কোটি ইউরো
জুড বেলিংহাম — ১৬ কোটি ইউরো
পেদ্রি — ১৫ কোটি ইউরো
জোয়াও নেভেস — ১৪ কোটি ইউরো
খিচা কাভারাস্কেলিয়া — ১৪ কোটি ইউরো
ভিতিনহা — ১৪ কোটি ইউরো
ভিনিসিয়ুস জুনিয়র — ১৩ কোটি ইউরো
এনজো ফার্নান্দেজ — ১২ কোটি ইউরো
ইয়ান দিওমান্দে — ১২ কোটি ইউরো
দেজিরে দুয়ে — ১২ কোটি ইউরো
এলিয়ট অ্যান্ডারসন — ১২ কোটি ইউরো
মরগান রজার্স — ১২ কোটি ইউরো
ডেক্লান রাইস — ১২ কোটি ইউরো
হুলিয়ান আলভারেজ — ১১ কোটি ইউরো
রায়ান শেরকি — ১১ কোটি ইউরো
ফেরমিন লোপেজ — ১১ কোটি ইউরো
কোল পালমার — ১১ কোটি ইউরো



