...|...|...

জাতীয়

বিভ্রান্তিকর অপতথ্য মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য উপদেষ্টা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
বিভ্রান্তিকর অপতথ্য মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আরও সৃজনশীল হতে হবে। একই সাথে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য মোকাবেলা করাও এখন বড় চ্যালেঞ্জ।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহেদ বলেন, বর্তমান সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থকে এ দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।