...|...|...

জাতীয়

শীর্ষ মার্কিন ব্যবসায়ীদের সাথে বৈঠক

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৬
Shares
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে বিনিয়োগের অন্যতম নতুন গন্তব্য হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিশ্বখ্যাত আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপিমরগান আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বিশ্বখ্যাত অ্যাসেট ম্যানেজার, প্রাইভেট-ইকুইটি ফার্ম ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে তারেক রহমান জানান, তার সরকার ‘স্বল্পমেয়াদি লেনদেনের’ চেয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকে বেশি প্রাধান্য দিচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ ও নীতিগত স্থায়িত্বের পূর্ণ নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’ একই সাথে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যমাত্রার কথা আবারও মনে করিয়ে দেন তিনি।

জেপিমরগানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিনিয়োগ, বাংলাদেশে মূলধন প্রবাহ, আর্থিক বাজারের উন্নয়ন ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে।

গোলটেবিল বৈঠকে ব্ল্যাকরক, পিমকো, টিপিজি, ম্যাককোয়ারি ও মেটলাইফের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অর্থলগ্নি প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেন। এর আগে জেপিমরগান চেজের সহসভাপতি ট্রয় রোরবগের সাথে প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে অর্থসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিনিয়োগ বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।