...|...|...

বিশ্ব

বিক্ষোভের আগে রাহুল গান্ধীর পোস্ট, ‘এ সরকারকে বিদায় নিতে হবে’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
বিক্ষোভের আগে রাহুল গান্ধীর পোস্ট, ‘এ সরকারকে বিদায় নিতে হবে’

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

শনিবার (১০ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার ডাক দিয়েছেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, আজকের এই বিক্ষোভের প্রাক্কালে এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এই সরকারকে বিদায় নিতে হবে। এরপরই কেবল দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সত্যিকারের কাজ শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নজিরবিহীন অনিয়ম ও কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ যন্তর মন্তরে সিজেপির ব্যানারে ব্যাপক গণবিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনকে ঘিরে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ও ধরপাকড়ের মধ্যেই রাহুল গান্ধীর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে।