...|...|...

সারাদেশ

বরিশালে পার্কিং করে রাখা বাসে আগুন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৫
Shares
বরিশালে পার্কিং করে রাখা বাসে আগুন

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসস্ট্যান্ডের পেছনের অংশে এ ঘটনা ঘটে।

বাসস্ট্যান্ডে থাকা শ্রমিকরা জানান, কোনো ট্রিপ না থাকায় বিএমএফ পরিবহনের বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় বাসের দরজা-জানালা বন্ধ করে শ্রমিকরা অন্যত্র চলে যান।

স্থানীয় ব্যবসায়ী সবুজ জানান, হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পেয়ে শ্রমিক ও স্থানীয়রা ছুটে আসেন। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।