পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজধানী ঢাকার অন্যতম অভিজাত হোটেলটি ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিস পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
রবিবার (১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা
পদের নাম: ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি, হসপিটালিটি বিষয়ক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা-উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হোটেলে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৬


