এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
বিভাগ: ফার্মাসিউটিক্যাল
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বৈশাখীসহ বছরে ৩টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৬


