পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন জানান হাইকমিশনার ইমরান হায়দার।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ এবং দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা মতবিনিময় করেন।

