...|...|...

বিশ্ব

পরমাণু ইস্যুতে ম্যাক্রোঁর বক্তব্যকে ‘সাংঘর্ষিক’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:২০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৪
Shares
পরমাণু ইস্যুতে ম্যাক্রোঁর বক্তব্যকে ‘সাংঘর্ষিক’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ম্যাক্রোঁর বর্তমান বক্তব্যের সঙ্গে অতীতের অবস্থানের অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার ঠিক আগে মার্কিন কংগ্রেসে ম্যাক্রোঁ বলেছিলেন, ‘ফ্রান্স জেসিপিওএ থেকে সরে যাবে না, কারণ আমরা এতে স্বাক্ষর করেছি।’

আরাঘচি আরও বলেন, এখন ম্যাক্রোঁ দাবি করছেন, তিনি সব সময়ই ইরানে যেকোনো ধরনের পরমাণু কার্যক্রমের বিরোধিতা করে এসেছেন। এ প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্টকে নিজের বক্তব্যের সামঞ্জস্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

বুধবার ম্যাক্রোঁ বলেন, ইরানে যেকোনো ধরনের পরমাণু কার্যক্রমের বিষয়ে ফ্রান্স সব সময়ই দৃঢ়ভাবে বিরোধিতা করে এসেছে।

তবে ফ্রান্স ছিল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিওএর অন্যতম পক্ষ। ওই চুক্তির আওতায় ইরানকে সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল।