...|...|...

বিশ্ব

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৫
Shares
নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দ্য নিউইয়র্ক টাইমসের জ্যেষ্ঠ প্রযুক্তি নির্বাহী জোনাথন ম্যাককিনসিকে (৪০) গুলি করে হত্যার অভিযোগে তার শ্বশুর ও শাশুড়ীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। নিহত ম্যাককিনসি পত্রিকাটির ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের প্রকৌশল প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ক্যালিফোর্নিয়ার ডাবলিন শহরের ‘ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডস’-এর একটি পার্কিং এলাকায় তাকে গুলি করা হয়। এ ঘটনায় ম্যাককিনসির শ্বশুর শৌইয়ং ঝাং (৭৬) ও শাশুড়ি শিলি চেনকে (৭৬) গ্রেফতার করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ম্যাককিনসি ও তার স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। পরস্পর পৃথক হয়ে থাকার পাশাপাশি আদালত ও পুলিশে দুজনেই একে অপরের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, নির্যাতন ও শিশু নির্যাতনের নানা অভিযোগ এনেছিলেন।

আদালতের নথিতে দেখা যায়, ম্যাককিনসি নারী থেকে পুরুষে রূপান্তরের চিকিৎসাপ্রক্রিয়া (ট্রান্সজেন্ডার) গ্রহণ করার পর থেকে তার ওপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে আগে অভিযোগ করেছিলেন।

অন্যদিকে, তার স্ত্রী ক্যান্ডিসও তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও কশেরুকা ভেঙে ফেলার অভিযোগ করেন। পারিবারিক বিরোধ, জোনাথনের ট্রান্স পরিচয় এবং পুরোনো সহিংসতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের পরিচয় নিশ্চিত করে নিউইয়র্ক টাইমসের মুখপাত্র জানান, দুই দশকের প্রযুক্তি অভিজ্ঞতাসম্পন্ন ম্যাককিনসি ২০২৩ সাল থেকে তাদের প্রতিষ্ঠানে কাজ করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চলছে।